মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৩

শিরোনাম :
উজিরপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কমিটি গঠন

উজিরপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কমিটি গঠন

dynamic-sidebar

বিপ্লব চন্দ্র হাজারী, উজিরপুর প্রতিনিধি
বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ( কাজী সমিতির ) উপজেলা কমিটি গঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ জামে মসজিদে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় পৌর সভার মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ শাফায়াত হোসেন খান কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক কাজী ওয়ালিউর রহমান ওলি,

 

 

জেলা সহ সভাপতি কাজী আঃ হালিম জমিদার, জেলা সহ সভাপতি কাজী ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আঃ কাদের, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা কাজী আঃ রহিম বেপারি, সাধারণ সম্পাদক মাওলানা রইসুল ইসলাম রায়হান, ওটরার কাজী মাও খলিলুর রহমান, সাতলার কাজী মাও আঃ জলিল, বামরাইলের কাজী আবু ছালে জাফর, হারতার কাজী মাও আব্দুস সত্তার প্রমুখ।

 

আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী ওয়ালিউর রহমান ওলি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এবং সম্পুর্ন গনতান্ত্রিক প্রকৃয়ায় ভোটের মাধ্যমে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন

 

 

বড়াকোঠা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আঃ রহিম বেপারি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শোলক ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ নুরুল আমিন সোহেল। এই কমিটি আগামী ২০২৫ ও ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net