বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৬

শিরোনাম :

প্রত্যাহার হচ্ছে বরিশালের শতাধিক রাজনৈতিক মামলা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
রাজনৈতিক বিবেচনায় বরিশাল নগরীসহ জেলার বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০টি মামলা বিচার কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারা অনুসারে মামলাগুলোর বিচার স্থগিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই সংক্রান্ত একটি নির্দেশনামূলক চিঠি সম্প্রতি বরিশালে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। মামলাগুলোর বিচার যেসব আদালতে বিচারাধীন রয়েছে, সেসব আদালতকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

 

আদালত সূত্রে জানা গেছে, এসব মামলার বেশিরভাগই ২০১৫ সালের পর পুলিশ বাদী হয়ে দায়ের করে, যাতে বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়। মামলাগুলোর অধিকাংশই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দ্রুত বিচার আইনের আওতায় রুজু করা হয়েছিল।

 

 

এ বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক বলেন, “গত ১৭ বছরে বিরোধী রাজনৈতিক মতকে দমন করার লক্ষ্যে যে সকল গায়েবি ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোর বিচার না চালানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

 

 

” তিনি আরও জানান, মঙ্গলবার (৩ জুন) মামলাগুলোর তালিকা সংশ্লিষ্ট আদালতসমূহে পাঠানো হয়েছে এবং সরকার পক্ষের আইনজীবীদের এ বিষয়ে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে মামলার জালে আটকে থাকা বহু নেতাকর্মী স্বস্তি পেতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে এখনো কোনো মামলার আনুষ্ঠানিক প্রত্যাহার সম্পন্ন হয়নি, যা সংশ্লিষ্ট আদালতের অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net