বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশালে কেক কেটে গ্রেফতার মহিলা আ’লীগ নেত্রী

বরিশালে কেক কেটে গ্রেফতার মহিলা আ’লীগ নেত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশালে নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

আটক হওয়া ওই নারীর নাম তানিয়া ইসলাম, তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী।

২৩ জুন রোববার নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী তানিয়া ইসলামকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা যায়, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সাথে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরে বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়ার এমন প্রকাশ্য আয়োজন অনেককেই হতবাক করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি জানান, কেবল তানিয়া ইসলাম নয়, তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

অপরদিকে তানিয়া ইসলামের বিরুদ্ধে নানা সময় রাজনৈতিক দাপট দেখিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এর জেরে, তানিয়া ইসলাম প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি নগরীর বেলস পার্ক এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও তা বিক্রি করেছেন, যা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভও করেছিলেন। অবশ্য তানিয়ার এসব কাজের পেছনে ছিল রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়।

১০ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ কলোনির একাধিক বাসিন্দা অভিযোগ করেন, “যাদের একসময় তিনবেলা খাবার জুটতো না, তারা হঠাৎ করে এত টাকার মালিক হলো কীভাবে? গাড়ি-বাড়ির মালিক হওয়ার পেছনে কী উৎস কাজ করেছে? বিষয়টি প্রশাসনের তদন্ত করা দরকার।”

তানিয়ার ফেসবুক আইডি অনুসন্ধান করে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দিয়েছেন তানিয়া ইসলাম, যেখানে তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে স্পষ্ট অবস্থান নেন। এসব পোস্ট নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তানিয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। পাশাপাশি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তার সাথে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদেরও শনাক্তের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net