মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৬

সংবাদ সম্মেলন করে “চরাদী ইউনিয়ন বিএনপি”র তিন প্রার্থীর কাউন্সিল ও ভোট বর্জন

সংবাদ সম্মেলন করে “চরাদী ইউনিয়ন বিএনপি”র তিন প্রার্থীর কাউন্সিল ও ভোট বর্জন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
বাকেরগঞ্জের থানার ২ নং চরাদী ইউনিয়নের বিএনপির কমিটিতে সভাপতি প্রার্থী আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া স্বপন পাহোলান সহ বিতর্কিত ভোটার তালিকা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে কাউন্সিল ও ভোট বর্জন করেছে অপর তিন সভাপতি পদপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাকেরগঞ্জ থানার ২ নং চরাদী ইউনিয়নের হলতা বোর্ড স্কুল সংলগ্ন ৭ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একাংশ বিএনপি’র কমিটিতে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির কর্মী সমর্থকদের অনুপ্রবেশ এবং পকেট কমিটি গঠনের অপ তৎপরতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

 

সংবাদ সম্মেলনে ভোট বর্জনে অংশ নেয়া তিন সভাপতি প্রার্থীরা হলেন, ৭ নং ইউনিট কমিটির সাবেক সদস্য মোঃ খলিল পাহোলান,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাস শিকদার ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মশিউর রহমান হাওলাদার। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিল বর্জন করা এই তিন সভাপতি প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বী আরেক সভাপতি প্রার্থী স্বপন পাহোলানকে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের গুপ্তচর বলে আখ্যা দেয়। সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দরা বলেন, বাকেরগঞ্জ উপজেলার ২ নং চরাদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে স্বপন পহোলান কমিটি গঠনের কাউন্সিলে ভোটার তালিকায় আওতাভুক্ত হয়ে নিজেকে সভাপতি প্রার্থী হিসাবে নাম ঘোষনা দেয় ।

 

 

২ নং চরাদী ইউনিয়ন বিএনপি’র কমিটি সম্মেলনের মাধ্যমে করার জন্য বিএনপির সিনিয়র নেতারা ৫১ সদস্য বিশিষ্ট ভোটার তালিকা ঘোষণা করেন। এর মধ্যে ৪০ এর অধিক ভোটার আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সরাসরি কর্মী ও সমর্থক। স্বপন পাহোলানকে সভাপতি করতে তাদের-পক্ষের লোকদের এই কাউন্সিলে ভোটার করেন। সংবাদ সম্মেলনে অংশ নেয়া নেতৃবৃন্দরা দাবি করেন স্বপন পাহোলান ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনী আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় সরাসরি অংশগ্রহন ও ভোট প্রদান করেছে। এমন ছবি তাদের কাছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাড়া আছে।

 

 

সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নেতৃবৃন্দ দাবি করেন গত-৫ আগস্ট এর পরে একটি স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত সুবিধা লাভের আশায় আওয়ামী লীগের রাজনীতি ও ভোটের সাথে সম্পৃক্ত থাকা স্বপন পাহোলানকে সভাপতি প্রার্থী করেছে। এরা দলের ক্ষতির পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করেছে। তাই আমরা অন্য প্রার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কাউন্সিল ও ভোট বর্জন করিলাম। সংবাদ সম্মেলনের মধ্যমে কাউন্সিল বর্জন করা এই ৩ সভাপতি প্রার্থী বলেন,২ নং চরাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিতর্কিত সভাপতি আওয়ামী লীগের নির্বাচনে সরাসরি অংশ নেয়া স্বপন পাহোলানের পদ বাতিলের দাবিতে আমরা গত ৬ জুলাই বরিশাল জেলার দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত আবেদন করেছিলাম।

 

 

আবেদনের প্রেক্ষিতে জেলা দক্ষিণের সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন থানা বিএনপির কমিটিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিল। কিন্তু অজানা কারণে তারা বিষয়টি এড়িয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে সভাপতি পদ প্রার্থী স্বপন পাহোলান কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এবিষয়ে ২ নং চরাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইস এম ফরিদুল ইসলাম বলেন,কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে কমিটি করার লক্ষ্যে আমরা সকলের সমন্বয়ে ৫১ সদস্যের একটি ভোটার তালিকা তৈরি করেছি।

 

 

আজ সেই কাউন্সিল হওয়ার কথা ছিল। কয়েকদিন পূর্বে মোঃখলিল পাহোলান, আক্কাস শিকদার ও মশিউর রহমান শিকদার আমাকে মৌখিকভাবে স্বপন পাহোলানের আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচনী প্রচারণার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি অবহিত করেছিল। আমি তাদেরকে বলেছি এসংক্রান্ত কোন প্রমাণ থাকলে আপনারা সেটা পেশ করুন। কিন্তু তারা আমাদের কাছে কোন প্রমান না দিয়ে শুনেছি আজকে সাংবাদিক সম্মেলন করে কাউন্সিল ভোট বর্জন করেছে। এভাবে সংবাদ সম্মেলন না করে তারা আমাদের কাছে বা থানা ও উপজেলা বিএনপির কমিটির কাছে লিখিত অভিযোগ দিতে পারতো।

 

তারপরও আমরা স্বপন পাহোলানের বিরুদ্ধে কোন প্রকার আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এ বিষয়ে ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল কমিটির টিম প্রধান বরিশাল জেলার দক্ষিণ জেলা ও বাকেরগঞ্জ বিএনপি র আহ্বায়ক কমিটির সদস্য ভিপি দুলাল বলেন আজ বিকেলে ২ নং চরাদী ইউনিয়ন বিএনপির কাউন্সিল এর মাধ্যমে কমিটি গঠনের কথা ছিল। আমরা এ লক্ষ্যে এসেছি। তবে স্থানীয় বিএনপি’র বেশ কয়েকজন পদ প্রত্যাশী নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে আজকের কাউন্সিল ও ভোট বর্জন করেছে।

 

 

কারণ হিসেবে জানতে পেরেছি সভাপতি প্রার্থী স্বপন পাহোলানের বিরুদ্ধে তারা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ তুলেছে। যদি স্বপন পাহোলানের বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচনের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলে তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ভিপি দুলাল বলেন কেন্দ্রের কঠোর নির্দেশনা রয়েছে বিএনপির কমিটিতে কোন প্রকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাই হবে না। এবিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন,স্বপন পাহোলানের বিরুদ্ধে ইতিপূর্বে একটি লিখিত অভিযোগ আমি পেয়েছিলাম।

 

 

বিষয়টি খতিয়ে দেখার জন্য বাকেরগঞ্জ উপজেলা বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন পাহোলানের বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ার অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সংবাদ সম্মেলন করে ২ নং চরাদী ইউনিয়নের কমিটি গঠনের কাউন্সিল ও ভোট বর্জনের বিষয়টি আমার জানা ছিলনা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net