মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

“আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে পদক্ষেপ নেওয়া হয়েছে” : আইন উপদেষ্টা

“আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে পদক্ষেপ নেওয়া হয়েছে” : আইন উপদেষ্টা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চেয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

 

আসিফ নজরুল বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রধান উপদেষ্টা যা কিছু বলেছেন, তা কেবল থিউরিটিক্যাল। আমরা সবাইকে নিয়ে শান্তিতে ও নিরাপদে বাস করতে চাই। পাহাড়ি-বাঙালি বলে ভেদাভেদ তুলে দেওয়ার চেষ্টা ভুল। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর পেছনে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, পূজা উদ্‌যাপনকালে অপশক্তির নানা ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, তবে সরকার সেসব বিষয়ে সতর্ক রয়েছে।

 

“সারা দেশে দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।” এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজারসংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

 

 

এ সময় বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net