, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

dynamic-sidebar

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রতিপক্ষ প্যানেলের পক্ষে কাজ করায় এক ব্যক্তিকে মারধর করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজানের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন একই এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেরে জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জাহাঙ্গীর বলেন, বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে একটি প্যানেলের পক্ষে আমি ও আমার ভাই আবদুল সালাম কাজ করি।

এতে দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান ক্ষিপ্ত হয়ে ৩ অক্টোবর আমাকে ও আমার ভাইকে কৌশলে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন।

ওই ঘটনায় ৫ অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করার পর থেকেই চেয়ারম্যানের সহযোগীরা মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তারা।
অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে কামরুজ্জামান মিজান বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এগুলো বদনাম রটানো ছাড়া আর কিছুই নয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net