, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়
বিপিএলের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

বিপিএলের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

dynamic-sidebar

সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচের মধ্য দিয়ে আগামী ৪ নভেম্বর থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের। এ আসরের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা। বরাবরের মতো এবারও টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচ-সহ শুরুর দিকে খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত হবে। তাই এ ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে শুধু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিলেট শাখায়।

Bisk Club

ঢাকায় শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপন করা হবে টিকিট বিক্রয় কেন্দ্র।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশদ্বারের সামনে ও এমএম আজিজ স্টেডিয়ামের নিকটে টিকিট বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।

এছাড়া অনলাইনে সহজ ডট কম (www.shohoz.com) ও গ্যাজেট বাংলা ডট কম (www.gadgetbangla.com) টিকিট বিক্রি করবে।

শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) – ৫০০ টাকা
৩। ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
৪। নর্দার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৫। সাউদার্ন স্ট্যান্ড (শেড)- ৩০০ টাকা
৬। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। গ্রিন হিল এরিয়া- ৪০০ টাকা
৪। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৫। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের টিকিটের মূল্যতালিকাঃ

১। গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা
২। ক্লাব হাউজ- ৫০০ টাকা
৩। ওয়েস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
৪। ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net