মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮

‘জনগণের রায়ের ভিত্তিতেই দেশ চলবে’ — বরিশালের জনসভায় তারেক রহমান

‘জনগণের রায়ের ভিত্তিতেই দেশ চলবে’ — বরিশালের জনসভায় তারেক রহমান

dynamic-sidebar

এইচ আর হীরা :
বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর রাষ্ট্র পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে। বিএনপি সরকার গঠন করতে পারলে বরিশাল অঞ্চলে নদীভাঙন রোধে কার্যকর বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, একটি রাজনৈতিক গোষ্ঠী ছদ্মপরিচয়ে রাজনীতিতে সক্রিয় থেকে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, “যারা নির্বাচনের আগেই জাল ব্যালট ও বিকাশ নম্বর সংগ্রহের মতো প্রতারণার আশ্রয় নেয়, তারা ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠা করবে,এটা বিশ্বাসযোগ্য নয়।”

 

 

বক্তব্যে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু নেতার কথাবার্তা ও আচরণে নারীদের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে, যা রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত। “যে নেতৃত্ব মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের কাছ থেকে জনগণ মর্যাদাপূর্ণ আচরণ আশা করতে পারে না,”।

 

তিনি বলেন, একটি জেলার এক নেতার বক্তব্য উদ্ধৃত করে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচন পর্যন্ত জনগণের কাছে নত হওয়ার কথা বলা হলেও পরে উল্টো আচরণের ইঙ্গিত দেওয়া হয়েছে—যা জনগণকে অবমূল্যায়নের শামিল।

 

সতর্কবার্তায় তিনি বলেন, “স্বৈরাচারের ধারাবাহিকতায় এখন গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালিম হিসেবে সামনে এসেছে।” তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠীর আচরণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের শক্তি নির্বাচিত হলে জনজীবনে সংকট তৈরি হতে পারে। তাই ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জনসভামঞ্চে উপস্থিত হন। দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশালে এসে এই সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সভা থেকে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি ও জোটভুক্ত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তার সফরকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net