মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
সংলাপ না হলে সরকার পাঁচ বছর টিকবে না : জাপা মহাসচিব

সংলাপ না হলে সরকার পাঁচ বছর টিকবে না : জাপা মহাসচিব

dynamic-sidebar

বরিশালে জাতীয় পার্টির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি : খবর বরিশাল

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি সর্বদলীয় সংলাপের আয়োজন না করলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকতে পারবে না। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ না হলে দুর্ভিক্ষসহ নানা জটিলতা সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ‘দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

শামীম হায়দার পাটোয়ারী আরও বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি মিলে সংসদে যে কার্যক্রম চালাচ্ছে, সেটি কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তিনি অভিযোগ করে বলেন, ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ কোনো দল নয়। তা সত্ত্বেও আমাদের রাজনৈতিক কর্মসূচিতে নানা বাধানিষেধ দেওয়া হচ্ছে।’ তিনি স্থানীয় সরকারসহ সব নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ও আলমগীর সিকদার লোটন। সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সভায় পটুয়াখালী ও ঝালকাঠিসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বিভক্ত জাতীয় পার্টিকে চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এই মতবিনিময় সভাটি বরিশাল ক্লাবে হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net