শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে পুলিশ,বরিশালে অতিরিক্ত আইজিপি

দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে পুলিশ,বরিশালে অতিরিক্ত আইজিপি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: বরিশাল ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ স্লোগানে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এপিবিএন হেডকোয়ার্টার্স) সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। ৭১’এ বাঙালিদের বড় অর্জন পুলিশ ও সাধারণ জনতা একত্রে হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন ভূমিকা রেখেছে। পুলিশের প্রতিটি কাজে যদি জনগণের সম্পৃক্ততা থাকে তবে আমরা কোনো কাজেই ব্যর্থ হবো না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ দিনরাত এককরে জনতার সেবায় সার্বক্ষনিক নিয়োজিত থাকে। মানুষের সেবা দেয়াই পুলিশের ধর্ম। আর পুলিশ জীবন দিয়ে এ ধর্ম পালন করবে। তাই পুলিশকে সহায়তা করার জন্যও সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম,

বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার্স অব কমার্স সভাপতি সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বিজয় কৃষ্ণ দে, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আফতাব আহমেদ, বন্দর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান একে এম আ. আজিজসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। সভার শেষে কমিউনিটি পর্যায়ে ভালো কাজ করার জন্য ১১জন প্রতিনিধিকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিএমপি’র পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরআগে অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। একই সময় জেলা পুলিশের আয়োজনে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পুলিশ লাইনস গিয়ে শেষ হয়। একই ভাবে জেলার ১০ উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net