মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৮

শিরোনাম :
৬৪ কোটি টাকা মূল্যে বিক্রি হলো যে ঘড়ি!

৬৪ কোটি টাকা মূল্যে বিক্রি হলো যে ঘড়ি!

dynamic-sidebar

ঘড়িটি ছিল রোলেক্স ঘড়ি। যা ছিল হলিউডের প্রয়াত অভিনেতা পল নিউম্যানের স্ত্রী জোয়ান উডওয়ার্ড তাকে এই ঘড়িটি উপহার দিয়েছিলেন। তারা যখন একসাথে উইনিং ছবিটি করছিলেন তখন এই ঘড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিলো। নিউম্যান ৮৩ বছর বয়সে ২০০৮ সালে মারা যান। কার রেসিং এর শখ ছিলো পল নিউম্যানের। এসময় তিনি এই ঘড়িটি ব্যবহার করতেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ঘড়িটি।

স্টেইনলেস স্টিলের তৈরি এই ঘড়িটি একজন ক্রেতা টেলিফোনে এক কোটি ৮০ লাখ ডলার দামে কিনে নেন। যার বাংলাদেশি মূল্য দাড়ায় প্রায় ৬৪ কোটি টাকা। কিন্তু নিলামে তোলার আগে ধারণা করা হয়েছিলো যে ঘড়িটি হয়তো এক কোটি ডলারে বিক্রি হতে পারে। এর আগে কোনো হাতঘড়ি নিলামে এতো দামে কখনো বিক্রি হয়নি। তবে পাটেক ফিলিপের একটি পকেট ঘড়ি ২০১৪ সালে বিক্রি হয়েছিলো প্রায় আড়াই কোটি ডলারে।

উইনিং ছবিটিতে পল নিউম্যান অভিনয় করেছেন রেসিং কারের চালক হিসেবে। তারপর থেকেই কার রেসিং এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে তিনি এধরনের একটি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন। স্বামীকে ঘড়িটি দেওয়ার আগে উডওয়ার্ড তাতে খোদাই করে লিখে দেন, “সাবধানে চালাবে, আমি।’ ১৯৬৫ সালে এক মোটরবাইক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।

উডওয়ার্ড তাকে একটি নতুন ঘড়ি কিনে দেন ১৯৮৪ সালে আর রোলেক্স হাতঘড়িটি দিয়ে দেন তার কন্যার তখনকার বয়ফ্রেন্ড জেমস কক্সকে। কক্স এই ঘড়িটি নিলামে তোলেন। এই বিক্রি থেকে যে অর্থ পাওয়া গেছে তার কিছুটা যাবে নিউম্যানের ওউন ফাইন্ডেশনে। পল নিউম্যান ২০০৫ সালে এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। সূত্র: বিবিসি বাংলা

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net