সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯

শিরোনাম :

বরিশালে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই

dynamic-sidebar

নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে এক ব্যবসায়ীর ১৭ লাখ ১৬ হাজার ৬২৫ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী আঃ খালেক মিয়া ব্যাংক থেকে মেশিনারী কেনার জন্য টাকা উত্তোলন করেন। ঐ টাকা নিয়ে মডেল স্কুল এন্ড কলেজে তার বড় ছেলে আল-আমিনকে সঙ্গে নিয়ে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ছোট ছেলেকে আনতে যান বিদ্যালয়ের ১নং গেটে। সেখানে পূর্ব থেকে
ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় তারা ছেলেদের খুন করার জন্য অস্ত্র তাক করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। চোখের পলকে ব্যাগসহ টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা বান্দরোডের দিকে চলে যায়।

ঘটনার পর কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় এজাহার দাখিল করেন ভূক্তভোগী ব্যবসায়ী। কোতয়ালী মডেল থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net