শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিমকোর্টে প্রবেশ না করার নির্দেশ

পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিমকোর্টে প্রবেশ না করার নির্দেশ

dynamic-sidebar

সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির ইস্যুকৃত নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিমকোর্টে প্রবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দায়িত্বে থাকা প্রধান বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা।
রোববার সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার সোহাগরঞ্জন পাল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী সহকারীদের বার বার নির্দেশ দেয়া সত্ত্বেও অধিকাংশ সহকারীই নির্দেশ পালন করছেন না। ২৯ অক্টোবর থেকে নির্ধারতি পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবী সহকারীদের সুপ্রিমকোর্টে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের ওই নির্দেশনা কঠোরভাবে পালন করার নির্দেশ দেয়া হলো।
সেইসঙ্গে সংশ্লিষ্ট শাখার দায়িত্বরত সহকারী রেজিস্ট্রারদেরও বিষয়টি নজরদারি করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net