বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২২

শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

dynamic-sidebar

ময়মনসিংহঃ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মর্তুজা আলী সরকার (৪৩) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ঘটনাস্থলে ও শাহীন মিয়া (২৫) নামের অপর এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার লক্ষ্মীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্তুজা আলী উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, মোটরসাইকেলযোগে মাইজবাগ থেকে ইউনিয়ন পরিষদ হয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রোকনুজ্জামান জানান, দুর্ঘটনায় ইউপি সদস্য ঘটনাস্থলেই মারা যান। আর আহত শাহীনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net