বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৯

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
বরিশালে মহানগর আ’লীগের উদ্যোগে ২২ ও ৮ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত

বরিশালে মহানগর আ’লীগের উদ্যোগে ২২ ও ৮ নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ২২নং ও ৮নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সিএন্ডবি রোড তেমাথায় ২২নং ওয়ার্ড ও রাতে নগরীর পুরান বাজার এলাকায় ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগের কর্মসূচীর উদ্বোধন করেণ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর ও যুগ্ম-সাধারণ সম্পাদক যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

২২নং ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হালিম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেনÑ বাংলাদেশ আওয়ামী লীগ সমস্ত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শক্তিশালী দল। এই দলকে সামনের দিকে এগিয়ে নিতে স্বচ্ছ ও আন্তরিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে। তাই সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে দলের মধ্যে যেন কোন অপরাধী, মাদকাসক্ত, ইভটেজার অন্তর্ভূক্ত না হতে পারে। ওয়ার্ড হচ্ছে একটি দলের মূল স্পন্ধন। তাই ওয়ার্ডগুলোকে সামনের সকল নির্বাচনে গুরুপ্তপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বিগত সিটি নির্বাচনে আমরা দেখেছি বরিশালের সফল মেয়র শওকত হোসেন হিরন এত উন্নয়নমূলক কর্মকাণ্ড করা স্বত্তেও নির্বাচনে হেরেছে। কিন্তু বর্তমান বরিশাল
সিটি মেয়রের ব্যর্থতা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেয়র হিরন হারেনি হেরেছে বরিশালবাসী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হালিম খান, আনিচুল রহমান দুলাল। পরে রাতে নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ণ অভিযানে আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কহিনূর বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শেখ ইউসুব মনির, সায়মা বেগম, মনির হোসেন, বসির আহমেদ, জীবন দাস, অরুন রায়, রিমন ভূঁইয়া।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুল, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবতসহ ২২নং ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net