, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
জেএসসিতে বরিশালে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা

জেএসসিতে বরিশালে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা

dynamic-sidebar

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার ১ লাখ ২১ হাজার ৯৮২ জন অংশ নিচ্ছে। যা গত বছরের চেয়ে ৪ হাজার ৫২৬ জন বেশি। গত বছর মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

আগামী ১ নভেম্বর থেকে মোট ১৭২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ১ হাজার ৭০৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এ বছর মোট পরীক্ষার্থী ১ লাখ ২১ হাজার ৯৮২ জন। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৭৬২ নিয়মিত, ২ হাজার ১৫৩ জন অনিয়িমিত। আর মানোন্নয়নে পরীক্ষা দেবে ৬৭ শিক্ষার্থী।

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৫৪৪ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪৩৮ জন।
বরিশাল বোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার মধ্যে সবচেয়ে বেশি ৩৯ হাজার ১ পরীক্ষার্থী রয়েছে বরিশাল জেলায়। আর সবচেয়ে কম ১১ হাজার ৪৭১ পরীক্ষার্থী ঝালকাঠি জেলায়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net