খবর বরিশাল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আগামী ১৮ জুলাই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশটি সফল করতে মহানগর জামায়াতের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আগামী ১৮ জুলাই বরিশাল শহর উৎসবের নগরীতে পরিণত হবে। বিগত বিভাগীয় সমাবেশগুলোর মতো বরিশালেও লাখো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঘটবে।”
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন ছিল না, বরং জনগণের প্রকৃত মুক্তি এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য, যাতে দেশে আর কখনও ফ্যাসিবাদ কায়েম হতে না পারে।” এছাড়া সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান এবং আগামী ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply