শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
বরিশালে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কলেজছাত্র খুন

বরিশালে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কলেজছাত্র খুন

dynamic-sidebar

প্রেমিকার সাথে দেখা করতে এসে জীবন ব্যাপারী (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের আফসারের গ্যারেজ এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। নিহত ওই কলেজছাত্রের বাড়ি দশমিনা উপজেলার বেতাগী-সাংকিপুর গ্রামে । বাবার নাম জিতু ব্যাপারী। খোঁজখবর নিয়ে জানা গেছে- জীবন ব্যাপারী গলাচিপা উপজেলার উলানিয়া কলেজের দাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। তিনি ওই উপজেলার উলানিয়া ইউনিয়নে ডাকুয়া গ্রামে ভগ্নিপতি কমল মাঝির বাড়িতে থেকে পড়ালেখা করত। ঘটনার দিন বিকাল ৪টার দিকে জীবন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে যাননি। বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, জীবন তার ভগ্নিপতির বাড়ি থেকে বাউফলের গোসিংগা গ্রামে আফছেরের গ্যারেজ এলাকায় প্রেমিকা তৃষ্ণা মন্ডলের সাথে দেখা করতে তার বাড়িতে আসেন। প্রেমিকার সাথে দেখা করে ওই দিন ভোর রাতে তিনি বাড়ি ফিরে যাওয়ার সময় স্থানীয় করিম মৃধার ছেলে মিন্টু মৃধার সাথে তার দেখা হয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু তাকে ধরে বাড়ি নিয়ে যায় এবং এলোপাতারি পিটিয়ে খুন করে। এ খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর মিন্টু গা ঢাকা দিয়েছেন। পুলিশ মিন্টুর মেয়ে সোনিয়াকে (১২) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন। মিন্টু এলাকায় একজন চিহিৃত সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানা ও কোটে একাধিক মামলা রয়েছে। পুলিশ কয়েকদিন আগে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি কলসভর্তি গাঁজাসহ তার স্ত্রী রাজিয়া বেগমকে গ্রেফতার করে। বর্তমানে তিনি পটুয়াখালী কারাগারে রয়েছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net