শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৮

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

dynamic-sidebar

নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার কান্দাইল ও শিবপুর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে ২ জন হলেন- সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন (৩২) ও রেজাউল করিম (৩৮)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় ৫ জন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো ২ জনের মৃত্যু ঘটে।

এদিকে সকাল ১০টার দিকে একই মহাসড়কের জেলার শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ইটাখোলাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত অবস্থায় ৬ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কারারচর গ্রামের আরমান মিয়া (৫০), ও সৈয়দনগর গ্রামের মাসুম মিল্লাহর মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net