শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০০

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
জনতার ঢলে পিস্তল বাহিনী টিকতে পারেনি

জনতার ঢলে পিস্তল বাহিনী টিকতে পারেনি

dynamic-sidebar

জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া লাঠিবাহিনী, পিস্তল বাহিনী টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য জনগণ আসবে কেন, লাখো মানুষের ঢল হবে কেন- এটা সরকারের প্রতিহিংসার জ্বালা। তাই ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকেই পাদুয়ার বাজার, চান্দিনা ও কুমিল্লায় ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া বাহিনী লাঠিসোটা নিয়ে আক্রমণ করেছে। কিন্তু জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া লাঠিবাহিনী, পিস্তল বাহিনী টিকতে পারেনি। তাই এগিয়ে গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। আওয়ামী লীগ এখন মনের জ্বালা মেটাবে কী করে?

কক্সবাজার যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের গাড়িতে হামলা করে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে গেছে এমন মন্ত্রব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসীদের কাছে কোনো কিছুর সম্মান থাকে না। তাই তারা গণমাধ্যমের গাড়িতেও হামলা চালিয়েছে। যার ফলে আওয়ামী লীগের কোনো মিথ্যাচার এখন ধোপে ঠিকছে না।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান, জিনাপের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net