বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৮

শিরোনাম :
বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম
রোহিঙ্গাদের নিয়ে যা বললেন খালেদা

রোহিঙ্গাদের নিয়ে যা বললেন খালেদা

dynamic-sidebar

রোহিঙ্গাদের বেশি দিন বাংলাদেশে আশ্রয় দেয়া সম্ভব নয় মিয়ানমারকেই তাদের ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তাদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টা ২২ মিনিটে কক্সবাজার সার্কিট হাউজ থেকে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে রওনা দেন বিএনপির চেয়ারপার্সন।

জানা যায়, উখিয়ায় পৌঁছে খালেদা জিয়ার ৪৬ ট্রাক ত্রাণ সামগ্রি সেনাবাহিনী কাছে হস্তান্তর করেন। এবং ১১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

এর মধ্যে ৫ হাজার প্রসূতি ও ৫ হাজার শিশু খাদ্যও রয়েছে। মোট ৪টি স্পটে ত্রাণ বিতরণ করা হবে। উখিয়ার বালুখালি, পালংখালি, কুতুপালং, বোয়ালমারা, জামতলী রোহিঙ্গা ক্যাম্পে তাদের মানবেতর জীবনের দৃশ্যপট স্ব-চক্ষে দেখবেন তিনি।

খালেদা জিয়াকে দেখার জন্য পথে বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম হয়। এর মধ্যে ফেনিতে ঢোকার মুখে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর একদল লোক হামলা চালায়। গাড়িতে ভাঙচুর করা হয়, বহরের শেষ দিকে থাকা সাংবাদিকদের মধ্যে ক’জন এসময় আহত হন।

জানা যায়, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ক্যাম্প পরিদর্শন শেষে বেগম খালেদা জিয়া আজ বিকালে চট্টগ্রামের পথে যাত্রা করবেন। চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করে ৩১ তারিখ তিনি ঢাকা ফিরবেন। এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net