মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২

শিরোনাম :
জেলা প্রশাসকের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন তথ্য মানুষের জানার অধিকার এদের সাথে সরকারী প্রর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে কাজ করা হলে এদেশের উন্নযনের গতিরোধ করা কারো পক্ষে সম্ভব হবেনা বলে তিনি মনে করেন।
এসময় তিনি সংবাদ কর্মীদের বলেন দেশ ও সমাজের সার্থে বেশী করে মাদক, সন্ত্রাস,বাল্য বিবাহ ও সমাজ বিরোধী সংবাদ প্রচারের পাশাপাশি বাংলার ঐতিহ্য,সংস্কৃতির সংবাদ পরিবেশন করার জন্য তিনি আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল শ্বিাষ, সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার,বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক ও সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,সাবেক সভাপতি শুশান্ত ঘোস,বর্তমান সহ-সভাপতি বিধান সরকার,মিথুন সাহা।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক মুসফিক সৌরভ,মাসুক কামাল,সাবেক সম্পাক কামরুল আহসান,প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ,সাবেক সভাপতি,সম্পাদক আলি জসিম সহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সহযোগী সদস্য বৃন্দ। এর পর্বে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান সভাপতি,সম্পাদক ও সহ-সভাপতি সহ সিনিয়র নেতৃবন্দ। পরে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের হাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্বা বিষয়ের উপর কার্যক্রম পরিচালনা করার দলিল-পত্রের ফাইল উপহার হিসাবে তার হাতে তুলে দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net