মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২

শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দলে অন্তর্ভূক্ত করা যাবে না: সাদিক

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দলে অন্তর্ভূক্ত করা যাবে না: সাদিক

dynamic-sidebar

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৩ ও ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে ২৩নং ও পরে রাতে ৭নং ওয়ার্ডে কর্মসূচীর উদ্বোধন করা হয়। ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অনুষ্ঠিত সভাপতি আলহাজ মুনসুর আহমেদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সচেতন সকলকে আমাদের নতুন সদস্য হিসেবে নিতে হবে। কোন ক্রমেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে সদস্য হিসেবে নেয়া যাবে না।

তিনি উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশ্যে আরো বলেন, আমার দাদা বরিশালের মাটি ও মানুষের সাথে বেড়ে উঠেছে। আমার বাবা বরিশালের মানুষের সেবায় আজীবন কাজ করে গেছে। আমিও আপনাদের সেবায় নিয়োজিত হতে চায়। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর এনামুল হক বাহার, রেশমী বেগমসহ আরো অনেকে। পরে রাতে নগরীর ৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ন এর সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল মহনগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার রাজিব, উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক, নিগার সুলতানা হনুফা, রফিকুল ইসলাম খোকন, সুমন সেরনিয়াবাত, ইমরুল আহমেদ, মো. আসলামসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net