, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন
উদ্বোধনের পরেও মুক্ত হয়নি বরিশাল নগরীর জেলখানার মোড়ের ঝর্না চত্ত্বরটি

উদ্বোধনের পরেও মুক্ত হয়নি বরিশাল নগরীর জেলখানার মোড়ের ঝর্না চত্ত্বরটি

dynamic-sidebar

রিপোর্ট নাঈম ইসলাম // সৌন্দর্যবর্ধনে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ঝর্না চত্ত্বর স্থাপন করে বরিশাল সিটি কর্পোরেশন। এরি ধারাবাহিকতায় নগরীর জেলখানার মোড়ে ঝর্না চত্ত্বর নির্মান করে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। লক্ষাধিক টাকায় জেলখানার মোড়ের সৌন্দর্য বর্ধনে এটি নির্মান করলেও কোন কাজে আসেনি বলে ধারনা করছে নগরবাসী। সকাল থেকে বিকেল পর্যন্ত ঝর্না চত্ত্বরটির সামনে অটোরিক্সার সিরিয়াল পরে থাকে আর বিকেল থেকে রাত পর্যন্ত সামনের ফুটপাতটি দখল করে নেয় ভ্রাম্যমান চটপটি ও ফুসকার দােকানগুলো। সরেজমিনে গেলে জাকির হাোসন নামে এক ব্যক্তি জানায়, সিটি কর্পোরেশন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ঝর্ণা চত্তরটি করলেও কোন লাভ হয়নি নগরবাসীর জন্য। উদ্বোধন করার পরে মাঝে মাঝে ঝর্ণাটা চালু করলেও প্রায় সময় ই বন্ধ থাকে তাছারা ঝর্ণা চত্তরটির সামনে অটো ও ভ্রাম্যমাণ দোকান থাকার জন্য রাস্তায় বসেও দেখা যায়না চত্তরটি। এ বিষয়ে বরিশাল সিটি কর্পারশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান জানায়, এ কাজটা আমার সময় করা হয়নি। তবে আমার জানামতে এটার সম্পূর্ন কাজ এখনো সম্পন্ন হয়নি। তাই কোন পদক্ষপ গ্রহণ করা হয়নি। মেয়র কামাল ঐ চত্ত্বরের উদ্বোধন করার পরেও কিভাবে কাজ বাকি থাকে এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী কর্মকর্তা জানায়, এ ব্যাপারে সঠিক উত্তর দিতে পারবো না। তবে ঝর্না চত্ত্বরটি মুক্তর জন্য করনীয় পদক্ষেপ খুব শিগ্রই গ্রহণ করা হবে। এদিকে জেলখানার মোড়ের সৌন্দর্যবর্ধনে ঝর্ণা চত্তরটি চালু ও চত্তরটির সামনে অটো ও ভ্রাম্যমাণ দোকানগুলোর দখল থেকে মুক্তর জন্য সিটি কর্পোরেশনকে অনুরোধ জানায় স্থানীয় লোকজন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net