শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৭

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
সাংবাদিক জাহিদুলকে হত্যার হুমকি থানায় জিডি

সাংবাদিক জাহিদুলকে হত্যার হুমকি থানায় জিডি

dynamic-sidebar

স্হানীয় দৈনিক আমাদের বরিশালের নিজস্ব প্রতিবেদক ও বাংলার কন্ঠস্বর এর বরিশাল প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে নগরীর এক রোস্তারার মালিক। গতকাল দুপুর ১টার দিকে জাহিদের ব্যবহৃত ০১৭৯২০৫৯০৩২-এ বরিশাল নগরীর হাতেম আলী চৌমাথায় চাংপাই রেস্টুরেন্টের মালিক মাজেদ তার ব্যবহৃত ০১৭৪৯৪৩৬০৬২ থেকে সাংবাদিক জাহিদকে কল করে হত্যার হুমকি দেয়। হুমকির শিকার জাহিদ বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছে। যার নং-১৮৫২। জিডি সূত্রে জানা গেছে, চাংপাই রেস্টুরেন্টে অনৈতিক কর্মকান্ডের অভিযোগের বিষয়ে রোস্তারা মালিক মাজেদের কাছে সাংবাদিক জাহিদ যানতে চাইলে মাজেদ তেলে বেগুনে জ্বলে উঠে তাকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারমত (জাহিদ) শ’ শ’ সাংবাদিক তার পকেটে থাকে বলে হুঙ্কার দিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এসময় মাজেদ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরও বলেন, আমি নলছিটির ছেলে, আমাকে সংয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এক নামে চিনে। সেও আমার সাথে হিসাব করে কথা বলে। আর তুই তো (প্রকাশের অযোগ্য) নোংরা ভাষায় জাহিদকে গালিগালাজ করে। এতে জাহিদ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। সূত্রে জানা গেছে, নলছিটির মোল্লারহাট ইউনিয়নের কাটাখালি গ্রামের মোঃ চুন্নু মিয়ার পুত্র মাজেদ ঝালকাঠির তেলুবাড়িয়া গ্রামে । এলাকায় গরু চুরির খেতাব পাওয়ায় এলাকা ছেড়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় কয়েক বন্ধু মিয়ে চাংপাই রেস্টুরেন্ট খুলে সেখানে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে মাজেদ। হোটেলটি অসমাজিক কর্মকান্ডের দায়ে একাধিকবার ভ্রাম্যমান আদায় মোটা অংকের টাকা জরিমানাও আদায় করেছে। বর্তমানে দিনরাত চাংপাই রেস্টুরেন্টে দেদারছে চলছে প্রেমিক-প্রেমিকাদের নিষিদ্ধ গোপন অভিসার। চাংপাই রেস্টুরেন্টে আসা প্রেমিক-প্রেমিকাদের জিম্মি ও ব্লাকমেইল মাজেদ ও তার সাঙ্গপাঙ্গ কর্তৃক হাতিয়ে নেয়া টাকা পয়সা, মোবাইল ফোনসহ মূলবান মালামালের স্ব-বিস্তর প্রতিবেদন আসছে …

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net