, ,

শিরোনাম :
বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন

কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর?

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : দক্ষিণাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ হলেও প্রচারের অভাব ও সংকীর্ণ জায়গার কারণে দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘরটি। ২০১৫ সালের ৮ জুন চালুর পর থেকে এখানে দৈনিক গড়ে মাত্র ৩০-৪০ জন দর্শনার্থী আসেন। নিজস্ব কার্যালয় না থাকা ও খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে পরিচালিত হওয়ায় এর উন্নয়ন-সম্প্রসারণও থমকে আছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, জাদুঘরের ৯টি গ্যালারিতে একাদশ-দ্বাদশ শতকের লক্ষ্মী ও বিষ্ণুমূর্তি, ১২-১৫ শতকের শিবলিঙ্গ, প্রাচীন মুদ্রা ও অলংকৃত ইটসহ শতাধিক পুরাকীর্তি রয়েছে। তবে খোলামেলা পরিবেশ, আলোকসজ্জা ও প্রচার না থাকায় অনেক স্থানীয় বাসিন্দা এটি সম্পর্কে জানেন না। এনভায়রনমেন্ট ও অভ্যন্তরীণ সাজসজ্জার ঘাটতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দর্শনার্থীরাও।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, জাদুঘরটি আধুনিকায়ন ও প্রাচীন নিদর্শন সংগ্রহের কাজ চলছে, পাশাপাশি প্রচারণায় জোর দেওয়া হবে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি-ভাস্কর্যও জাদুঘরে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net