বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৪

গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : গৌরনদীতে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. জসিমউদ্দীন (৩০) ও মো. ইকবাল (৩৫)। তারা দুজনই বরিশাল উজিরপুরের বাসিন্দা।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দক্ষিণ পালরদী এলাকায় একটি মোটরসাইকেল (বরিশাল মেট্রো-ব-১৩-১৬৩৫) ও নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, নসিমন চালক চাঁদশী ইউনিয়নের বাসিন্দা শুভ ঘটনাস্থানেই পালিয়ে যায়, এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net