খবর বরিশাল ডেস্ক : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। বরিশাল মহানগর যুবলীগের যুব সংগঠক ও বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজনে শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বরিশাল জেলা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাদিস মির এবং পাঠাগার বিষয়ক সম্পাদক খন্দকার হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও বরিশাল মহানগর যুবলীগের নেতাকর্মীদের মধ্যে বরিশাল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম, বর্তমান সভাপতি রিদয় এবং ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি-সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া যাচ্ছে। এরই অংশ হিসেবে বরিশালে আব্দুর রাজ্জাকের উদ্যোগে এ মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply