শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
ঢামেকে আন্দোলন স্থগিত : চিকিৎসকদের ৭ দিনের আল্টিমেটাম

ঢামেকে আন্দোলন স্থগিত : চিকিৎসকদের ৭ দিনের আল্টিমেটাম

dynamic-sidebar

চিকিৎসক লাঞ্ছনার ঘটনায় চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ফকির।

তিনি জাগো নিউজকে জানান, আন্দোলন সাত দিনের জন্য স্থগিতে সম্মত হয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময়ের মধ্যে তাদের দাবির বিষয়ে আলোচনা চলবে।

তিনি আরও বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি- চিকিৎসকদের নিরাপত্তা, চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন। আমরা শিক্ষক ও চিকিৎসক। আমরাও দাবিতে একমত। তবে তা আলোচনা সাপেক্ষ। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ ব্যাপারে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আন্দোলনকারী চিকিৎসকদেরর সঙ্গে আলোচনা হয়েছে। আন্দোলনকারীদের দাবি পূরণে তিনি আশ্বস্ত করেছেন। এরপর সাত দিনের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত হয়।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রফেসর ডাক্তার আবদুল হানিফ টাবলু, বিএমএ নেতা আলাদ্দিন ও আন্দোলনকারী চিকিৎসকরা।

এ ব্যাপারে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান মোস্তাক জাগো নিউজকে বলেন, আন্দোলনকারীদের পক্ষ থেকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীরর সঙ্গে সাক্ষাৎ করেছি। মিটিংয়েও বিএমএ সভাপতির সঙ্গেও কথা হয়েছে। আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে পাঁচটি দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো-
১. পাশ ছাড়া কোনো রোগীর স্বজন হাসপাতালে থাকতে পারবে না, থাকলেও সর্বোচ্চ দুজন।
২. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. আনসারের পাশাপাশি সুদক্ষ বাহিনীর সদস্যদের নিয়োগ।
৪. এন্ট্রি পয়েন্টগুলোতে সার্বক্ষণিক আনসার সদস্যদের অবস্থান নিশ্চিত করা। এবং
৫. চিকিৎসকদের সুরক্ষা আইন বাস্তবায়ন।

তিনি বলেন, এসব দাবি বাস্তবায়নে এক সপ্তাহেরর সময় তারা নিয়েছেন। এরমধ্যে যদি বাস্তবায়ন না হয় তবে ফের আন্দোলন শুরু হবে।

উল্লেখ্য, গত রোববার ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন নওশাদ নামে এক রোগীর মৃত্যুর পর ডাক্তারদের লাঞ্ছিত করে রোগীর স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদেরও মারধর করে রোগীর স্বজনরা।

চিকিৎসক লাঞ্ছনার ওই ঘটনায় শাহবাগ থানায় ঢামেকের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে হাসপাতালের উপ-পরিচালক ডা. বিদ্যুত কান্তি পালকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net