শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৮

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
হামলা-নাশকতা বিএনপির পুরনো অভ্যাস : কাদের

হামলা-নাশকতা বিএনপির পুরনো অভ্যাস : কাদের

dynamic-sidebar

হামলা-নাশকতা বিএনপির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, অভিযুক্তদের কোনো দল নেই। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। এটার তদন্তও হচ্ছে। এ হামলার সঙ্গে যে দলেরই নেতাকর্মী জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এ হামলা কে বা কারা চালিয়েছে তা ইতোমধ্যে ইউটিউবের মাধ্যমে সমগ্র জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ায় আজ গোটা জাতি গর্বিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির। তার ভাষণকে স্বীকৃতি দেয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেয়া। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি বাঙালি রয়েছে। এই বাঙালিদের জন্য এটা একটা বিশাল অর্জন।

এর আগে বিকেলে রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টোক হোল্ডারদের সঙ্গে পর্যালোচনা সভা করেন সেতুমন্ত্রী। সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net