, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

নূর বলেন, বিরোধীদলসহ সবাইকে আমি অনুরোধ করবো সরকারকে সহযোগিতা করেন। আন্দোলন সংগ্রাম আরো ৪ বছর পরে করেন। কারণ নির্বাচন তো আর পাঁচ বছর আগে কোনোভাবেই সম্ভব না, কেয়ামত হয়ে গেলেও সম্ভব না। কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকারকে পাঁচ বছরের জন্য। আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখেন, সেটা ভালো। সেটা চার বছর পর করেন। এখন সংসদে বিরোধী দল থেকে সংসদে ডিবেট করেন।

তিনি আরও বলেন, দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যতটুকু জাতীয় ঐক্য থাকবে, সরকার তত শক্তিশালী ভাবে এই দেশকে এগিয়ে নিতে যেতে পারবে।

বিরোধীদলের সমালোচনা করে নুর বলেন, বিরোধীদল রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানাচ্ছে, চুমুও দিচ্ছে আবার বাইরে এসে গালাগাল করছে। আমরা জানতাম কেউ গণঅধিকারের লোক, কেউ বিএনপির, কেউ আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল তারা সব জামায়াত-শিবিরের লোক। এটা তাদের গুপ্ত রূপ ছিল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net