মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫

শিরোনাম :

বরিশাল বিএম কলেজে বিসিএস শিক্ষকদের কলমবিরতি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে বিভিন্ন সরকারি কলেজ ও প্রতিষ্ঠানে বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকেরা আজ মঙ্গলবার ১ ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করেছেন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক পদে নন-ক্যাডার, ১০ শতাংশ কোটা, আত্তীকৃত শিক্ষকদের পদায়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন বিসিএস শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এ কর্মসূচির আওতায় সরকারি বিএম কলেজ, বরিশাল কলেজ, হাতেম আলী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজে কর্মসূচি পালিত হয়। এ সময় শতাধিক শিক্ষক বিএম কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া ১০ শতাংশ কোটার শিক্ষক আবুল কালাম আজাদকে যোগদান না করানোর আহ্বান জানান। উদ্ভূত পরিস্থিতিতে গত ৪ কর্মদিবস ধরে বরিশালের সরকারি কলেজগুলোয় অস্থিরতা বিরাজ করছে।

বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ২০১৭ সাল থেকে আমরা ‘নো বিসিএস, নো ক্যাডার’ ইস্যুতে আন্দোলন করে আসছি। সম্প্রতি নগরের বিএম কলেজসহ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-ক্যাডার শিক্ষককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা ক্যাম্পাসে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা কলমবিরতি পালন করেছেন। শিক্ষামন্ত্রণালয় পদায়ন বাতিল না করলে লাগাতার কর্মসূচি দেবেন। তিনি বলেন, মঙ্গলবার অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তারা নন-ক্যাডার শিক্ষক আবুল কালাম আজাদকে যোগদান না করানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাদের আন্দোলনের বিষয় মন্ত্রণালয়ে অবহিত করারও অনুরোধ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার যোগদানের জন্য আর অধ্যক্ষের দপ্তরে যাননি। যদিও গত বৃহস্পতিবার থেকে তিনি যোগদানের চেষ্টা করলেও তাতে বাধা দেন বিসিএস ক্যাডার শিক্ষকরা। তাঁর বিরুদ্ধে বিসিএস শিক্ষকরা মন্ত্রণালয়ে উৎকোচ দিয়ে পদায়ন বাগানোর অভিযোগ তুলেছেন।

বরিশাল সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফোরকান মিয়া বলেন, তাঁরা তাঁদের ক্যাডার মর্যাদা অক্ষুণ্ন রাখতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কোনো কাজ করেননি।

বরিশাল সরকারি হাতেম আলী কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, এ কলেজেও শিক্ষকরা কলমবিরতি পালন করেছেন। একই তথ্য পাওয়া গেছে বরিশাল বিএম কলেজেও।

এ ছাড়া সরকারি মহিলা কলেজে নন-ক্যাডার শিক্ষককে অধ্যক্ষ হিসেবে পদায়নে আপত্তি তুলে মঙ্গলবার ওই ক্যাম্পাসে গিয়ে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের শিক্ষক নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net