বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৭

শিরোনাম :
৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের রহস্যজনক মৃত্যু ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা বরিশাল বিএম কলেজে বিসিএস শিক্ষকদের কলমবিরতি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস ঘুমন্ত নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের রহস্যজনক মৃত্যু

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে রায়হান (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ভরপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রায়হান লক্ষ্মীপাশা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। তিনি বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকার ‘মায়ের দোয়া বেকারি’তে কেক তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে করেন রায়হান। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে তিনি লক্ষ্মীপাশা গ্রামেই বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই কর্মস্থলে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর আনুমানিক এক ঘণ্টা পর স্ত্রীর একটি ফোন পেয়ে তড়িঘড়ি করে বাড়িতে ফিরে আসেন রায়হান। এরপরেই স্ত্রীর সঙ্গে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ও অভিমানী হয়ে তিনি নিজের কক্ষে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয়। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রায়হানের মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত সাপেক্ষে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net