সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৩

শিরোনাম :
নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ কিশোর ও নারী আটক

নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ কিশোর ও নারী আটক

dynamic-sidebar

বরিশাল নগরীতে পৃথক অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবসহ আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার পৃথক অভিযানে ৬২ পিচ ইয়াবাসহ মোঃ হৃদয় হাওলাদার ও মোসাঃ সিমা আক্তারকে আটক করা হয়। এদের মধ্যে মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে দক্ষিণ সাগরদী জুয়েল (নুপুর) এর ভাড়াটিয়া কিশোর অপরাধী মোঃ হৃদয় হাওলাদার (১৬) কে ২০ পিচ ইয়াবাসহ আটক করে এসআই আশীষ পাল। পরবর্তীতে এসআই আশীষ পাল পুনঃরায় অভিযান চালিয়ে দক্ষিণ সারগদী ফকির বাড়ী স্কুল সংলগ বিউটি বেগমের ভাড়াটিয়া মোসাঃ সিমা আক্তার (৩০) কে ৩২ পিচ ইয়াবসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net