সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৪

শিরোনাম :
‘বিএনপি অন্যায় করে দোষ চাপাচ্ছে আ’লীগের ওপর’

‘বিএনপি অন্যায় করে দোষ চাপাচ্ছে আ’লীগের ওপর’

dynamic-sidebar

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ায় বিশ্বাসী নয়। বিএনপি অন্যায় করে তা ঢাকার জন্য মিথ্যাচার করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ইস্যু তৈরি করার জন্য বিএনপি নেতাদের নির্দেশে পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সাংবাদিকদের গাড়িতে হামলা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, সরকারের কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়ার সুযোগ নেই। বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নামে শো ডাউন করেছেন। কেউ তো বাধা দেয়নি।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net