মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০২

শিরোনাম :

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

dynamic-sidebar

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার বেলা ১১টার দিকে নগরীর বগুড়া রোডে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে মিছিলে ছাত্রদল নেতা রাজু হোসেন, নোমানুর রহমান, কামাল সরকার, হৃদয় রাজসহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে, দুপুর ১২টার দিকে নগরীর সিঅ্যান্ডবি রোড থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে অন্য একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রাঢ়ীসহ অন্যরা। বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net