খবর বরিশাল ডেস্ক ::
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় অস্ট্রেলিয়ার ইউরালা কাউন্সিল, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রস্তাবিত এ যৌথ গবেষণা প্রকল্পের প্রস্তাবনা হস্তান্তর করা হয়।
প্রস্তাবিত প্রকল্পের মূল লক্ষ্য বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা। বিশেষ করে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের সম্ভাবনা নিয়ে গবেষণা করা হবে। অস্ট্রেলিয়ার একটি কোম্পানি পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ গবেষণা প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply