, ,

শিরোনাম :
স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক, চ্যাম্পিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা উজিরপুরে বিএনপি কার্যালয়ে চিঠি, ৪ নেতাকে হত্যার হুমকি

স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥

কর্মসূচি চলাকালীন স্ট্রোক করে মৃত্যুবরণকারী বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সাক্ষাৎ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় মরহুম জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, মঈন উদ্দিন রুবেল ও সাজেদুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, বরিশাল জেলা দক্ষিণ যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
মো: হাবিবুল্লাহ, সাইদুর রহমান শামীমসহ বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর কর্মসূচি চলাকালীন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি. এম. মনির।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net