, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীদের কম খরচে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওপি‌ডি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন—নাঈম (২৬) ও রবিউল (২৩)। হাসপাতাল সূত্রে জানা যায়, তারা মেডিসিন ওয়ার্ডের রোগীদের কম খরচে বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসার পর দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করেন।

পরে প্লাটুন কমান্ডার নাগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক নাঈম বরিশাল বিমানবন্দর থানার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপরজন রবিউল নলছিটি থানার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী ও স্বজনদের হয়রানি এবং হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net