, ,

শিরোনাম :
বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির

বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের বাসভবনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি বরিশাল সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত ৪০০ থেকে ৫০০ নেতাকর্মী।

অভিযোগ অনুযায়ী, আজ ১৪ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত ১০টা ১৩ মিনিট পর্যন্ত তারা নগরীর সাধুর বটতলাস্থ বাসভবনে অপেক্ষা করেন। শেষ পর্যন্ত সাক্ষাৎ না পেয়ে ফিরে আসেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন বরিশাল সদর উপজেলার বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক সালাম রাড়ী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, চন্দ্রমোহন ইউনিয়নের কাজী ফিরোজ, সদর উপজেলা বিএনপির আমিনুল ইসলাম পাখি, কবির মাঝি, রফিকুল ইসলাম সহ ৪/৫ শত নেতাকর্মী। তারা সাংগঠনিক বিষয় ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

দীর্ঘ সময় অপেক্ষার পরও সাক্ষাৎ না পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

এ বিষয়ে রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ বলেন, “দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এমন আচরণ সাংগঠনিক ঐক্য ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা জনপ্রতিনিধি হিসেবে তার কাছে যাবো এটাই স্বাভাবিক। তিনি দলের মুরুব্বি কিন্তু এ কেমন আচরণ?”

এ বিষয়ে সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি গঠনের পর এ কমিটি সরোয়ারের ছায়া পর্ষদ বলে গুঞ্জন আছে। আজ যারা সরোয়ারের বাসায় গিয়েছিলেন তারা সকলেই এই কমিটির বিরোধিতা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net