, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে ঈশী আক্তার (২৫) নামে এক নারীকে খুনের অভিযোগ উঠেছে স্বামী সোহেল খানের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় সোহেল ও তার ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঈশীর মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে দাম্পত্য কলহের জেরে সোহেল লোহার রড দিয়ে ঈশীর মাথায় আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে অচেতন অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম বলেন, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঈশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল ও তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঈশীর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net