রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২

শিরোনাম :
কলাপাড়ায় প্রেমিকাকে অচেতন করে সর্বস্ব নিয়ে গেল প্রেমিক

কলাপাড়ায় প্রেমিকাকে অচেতন করে সর্বস্ব নিয়ে গেল প্রেমিক

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় প্রেমিকা রেশমার(১৬) সর্বস্ব কেড়ে নিয়ে পথিমধ্যে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে গেছে প্রেমিক সাইদুল(২৫)। রেশমা উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের কাজেম হাওলাদার মেয়ে। পাঁচ বছর পূর্বে বাবা মারা যাওয়ার পর মা সরবানুর অন্যত্র বিয়ে হওয়ায় পেটের তাগিদে ঢাকা গিয়ে কাজ নেয় সাভারের হালিমা সোয়েটার ফ্যাক্টরীতে। সাইদুল উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত আ. খালেকের পুত্র। সে ঢাকার ধানমন্ডির একটি চায়নিজ রেস্তোরায় কাজ করে।
রেশমা জানায়, তিন মাস পূর্বে সাইদুলের সাথে মোবাইল ফোনে রং নাম্বারের মাধ্যমে পরিচয় ঘটে। পরিচয়ের সুত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার ঢাকা থেকে লঞ্চ যোগে উভয়ে বাড়ী উদ্যেশে আসে। সাইদুলের পরিবার তাদের সম্পর্ক মেনে না নিলে তারা ঢাকার উদ্যেশে রওনা করে। কিন্তু প্রেমিক সাইদুল পথিমধ্যে আমতলীতে প্রেমিকা রেশমাকে গাড়ীতে চেতনা নাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে সাথে থাকা নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। রেশমা আরো জানায়, ঢাকাসহ লঞ্চে আসার পথে প্রেমিক সাইদুল তাকে বেশ কয়েকবার শ্লীলতাহানি করেছে।
হাসপাতালের ওসিসি সুত্রে জানা যায়, অচেতন অবস্থায় এক মোটরসাইকেল চালক স্থানীয়দের সহায়তায় রেশমাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে সাইদুলের ভাই ফেরদৌস জানায়, মঙ্গলবার দু প্যাকেট মিস্টি নিয়ে রেশমা তাদের বাড়ীতে আসে। তখন তারা বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net