মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
মানুষের আয়ের সঙ্গে গ্যাসের দাম সামঞ্জস্যপূর্ণ -ড. হাছান মাহমুদ

মানুষের আয়ের সঙ্গে গ্যাসের দাম সামঞ্জস্যপূর্ণ -ড. হাছান মাহমুদ

dynamic-sidebar

ঢাকাঃ


শ্রমিক ও সরকারি চাকরিজীবীসহ সব পেশাজীবীদের বেতন বেড়েছে। মানুষের মাথাপিছু আয় আগের চেয়ে অনেক বেশি। সবকিছুর তুলনা করলে গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থীদলগুলোর ডাকা হরতালের প্রতিবাদে স্বাধীনতা পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। হাছান মাহমুদ বলেন, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের দাম অনেক কম, পারলে খোঁজ নিয়ে দেখুন। হরতালকারীদেরকে দেশের মানুষ চরমভাবে লজ্জা দিয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, যদি লজ্জা থাকে, তাহলে আর হরতাল ডাকবে না। তিনি বলেন, হরতাল ডাকার পর সবকিছু স্বাভাবিক রয়েছে। অফিস আদালত খোলা, পরিবহন চলছে। যারা হরতাল ডেকেছে তাদেরকে দেশের মানুষ প্রতিহত করেছে, হরতাল প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়ানোর কারণে হরতাল ডাকা হয়েছে। অথচ যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে দুই হাজার থেকে তিন হাজার টাকা খরচ করে তাদের পাশে না দাঁড়িয়ে যারা সুবিধাভোগী তাদের পাশে দাঁড়িয়েছে হরতালকারীরা হরতালকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি। অথচ বিএনপি ও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আপনারা সুর মিলিয়ে কথা বলছেন। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে দয়া করে কথা বলবেন না। পরামর্শ থাকলে সরকারকে দিন, সরকার তা বিবেচনা করবে। আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net