, ,

শিরোনাম :
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে স্থাপন করা দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ভাটার চিমনি ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয় কাঁচা ইট। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার জেলার গলাচিপা উপজেলার গোলখালী এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স হাওলাদার ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামের দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দুটিই ড্রাম চিমনিতে পরিচালিত হচ্ছিল। প্রতিটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুই ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং সেখানে থাকা কাঁচা ইট গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-হাসীব মো. তাসফিকুল ইসলাম। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। এ সময় আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূতভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণরোধ এবং আইন মেনে ইটভাটা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net