খবর বরিশাল ডেস্ক::
বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের সঙ্গে দেখা করতে থানায় আসা আরও দুজনকে আটক করা হয়। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আটকরা হলেন, বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান হোসেন, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিক্যাল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কয়েকটি মাস্ক উদ্ধার করা হয়।
Leave a Reply