শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

জলমহালে বাঁধ দেওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

dynamic-sidebar

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জলমহালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের সংঘর্ষ হয়। আহতরা হলেন, দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দা গ্রামের পছন্দ আলীর ছেলে বাচ্চু মিয়া (৪৫), একই ইউনিয়নের আহসানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এরুক মিয়া (২৫), বড়কান্দা গ্রামের রেন্টু মিয়ার ছেলে রাব্বিল (১৫), নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবদুল বারি (৪৫), একই গ্রামের নজরুল হকের ছেলে নাজমুল হক (২৩) ও আব্দুর রহমানের ছেলে মেনু মিয়া (৪০)।

এলাকাবাসী জানায়, ছাকিদেয়ার জলমহালের ইজারা নিয়ে দীর্ঘ দিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলছে। মতি মিয়ার লোকজন তিন বছর মেয়াদে ৪৮ একর জলমহাল ইজারা নিলেও তারা আশপাশের লোকজনের শতাধিক একর জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এ নিয়ে সংঘর্ষে দুই বছর আগে সাদেক মিয়া নামে এক কৃষক নিহত হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোয়াপাড়া এলাকায় ৪৮ একর আয়তনের ছাকিদেয়ার বিল লিজ নিয়ে মাছ চাষ করছেন ইজারাদার মতি মিয়ার লোকজন। নোয়াপাড়া এলাকায় জলমহালের বাইরে কৃষকদের জমিতে বাঁধ দিতে গেলে গ্রামবাসী ইজারাদারদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ইজারাদারদের বন্দুকের গুলিতে ছয় গ্রামবাসী আহত হয়।

তিনি জানান, আহতদের মধ্যে নাজমুলের অবস্থা গুরুতর। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net