খবর বরিশাল ডেস্ক ::
পটুয়াখালীর কুয়াকাটায় এক হোটেল কর্মচারীকে মারধর ও তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নেতাসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটার মেরিন ভিউ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম হাওলাদার ইসলামী আন্দোলনের কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। তিনি আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। অন্যদিকে অভিযোগকারী মো. মামুন গাজী (২৮) কুয়াকাটার হোটেল গ্রান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মামুনের অভিযোগে শাহ আলম ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদার নামে আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। মামুনের দাবি, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply