, ,

শিরোনাম :
দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল হাতপাখার মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা আটক শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী

দেশজুড়ে ছাত্রনেতাদের পরীক্ষায় তৃতীয় বরিশালের তানজিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বিএনপির ইশতেহার ও সরকারের প্রথম ১৮০ দিনের কর্মযজ্ঞ বিষয়ক পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় ও ১৩টি মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন। এতে অংশগ্রহণকারী ছাত্রনেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি সাংগঠনিক নানা দিকনির্দেশনা দেন এবং বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ছাত্রনেতাদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইসমাইল জবিউল্লাহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন ও ডা. জিয়া হায়দার, ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

তানজিল জানান, কর্মশালার শেষ দুই থেকে আড়াই ঘণ্টা প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কর্মশালায় কী শেখানো হয়েছে এবং অংশগ্রহণকারীরা কী অর্জন করেছেন, তা জানতে চান। ছাত্রনেতাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। পরে কর্মশালায় আলোচিত বিষয়গুলোর ওপর অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা, অর্জন ও বিভিন্ন সীমাবদ্ধতা তুলে ধরে সম্প্রতি একটি ই-বুক প্রকাশ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net