খবর বরিশাল ডেস্ক ::
বরিশাল জেলার উজিরপুরে এসআরবি-৮ এর অভিযানে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বন্দরে টোল প্লাজার সামনে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এসআরবি’র অভিযানে ৩ মাদক কারবারিকে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার ধনাই তরী গ্রামের মৃত হারিজের ছেলে আরিফ হোসেন (৩৬) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শামুখ গ্রামের সেলিমের ছেলে ওমর সানি মুন্না (১৯) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণের সুশির পার গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪২)।
উল্লেখ্য, আটককৃত মাদক কারবারিদের উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারি ৩ জনকে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply