, ,

পটুয়াখালী ও কলাপাড়ার চার ইউপি প্রশাসক শূন্য : ভোগান্তিতে সাধারণ মানুষ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::

পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার চার টি ইউনিয়ন পরিষদে প্রশাসক থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষজন। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে বিপাকে পড়েছেন চার ইউনিয়ন বাসী। জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও মৌকরণ ইউনিয়ন পরিষদের প্রশাসক এখলাচুর রহমান সম্প্রতি মির্জাগন্জ উপজেলায় বদলী হয়। কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক অপু সাহা গত ৯ সেপ্টেম্বর (২০২৬) অন্যত্র বদলী হয়। কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও নীলগন্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাহিদ হাসান ইতিমধ্যে পদন্নোতি জনিত কারণে বাউফল উপজেলায় বদলী হয়। অন্যদিকে কলাপাড়া উপজেলা সমবায় অফিসার ও চম্পাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্বাসউদ্দীন সম্প্রতি অন্যত্র বদলী হয়। উপরোক্ত কর্মকর্তা বৃন্দ ও চার ইউপির প্রশাসক গন বদলী হওয়ার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ইউপির প্রশাসক পদ শূন্য রয়েছে। ফলে এ সকল ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক এ চারটি ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, প্রশাসক না থাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে পারছিনা। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাংবাদিকদের জানান, প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় কাগজ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে এ সকল ইউনিয়ন বাসীর ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত: এ সংবাদ এর সাথে সম্পৃক্ত ছবি সংগ্রহীত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net